আমাদের সম্পর্কে
CareBondBD কী, কেন তৈরি হয়েছে, আর কী আমরা করি না।
দূরত্বটাই আসল সমস্যা
বিদেশে থাকা সন্তানের সবচেয়ে বড় দুশ্চিন্তা দেশে থাকা বাবা-মা। ফোনে শুনতে হয় "শরীরটা ভালো যাচ্ছে না" — কিন্তু হাজার মাইল দূর থেকে করার কিছু থাকে না।
কোন ডাক্তার ভালো, কার সনদ সত্যিই যাচাই করা, বাসায় নার্স পাঠাতে হলে কাকে বলতে হবে — কিছুই জানা যায় না। প্রতিবার দেশের কোনো আত্মীয়কে অনুরোধ করতে হয়, তারপর অপেক্ষা করতে হয় খবরের জন্য।
CareBondBD সেই দূরত্বটা কমানোর জন্য। বিদেশে বসেই বাবা-মায়ের জন্য ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যাবে, বাসায় নার্স বা কেয়ারগিভার পাঠানো যাবে, হাসপাতাল ও ডায়াগনস্টিক খুঁজে নেওয়া যাবে। নিজের জন্য যা যা করা যায়, পরিবারের জন্যও ঠিক তা-ই — যেখানেই থাকুন।
আমরা যা করি
CareBondBD একটি সংযোগের মাধ্যম। আমরা রোগী ও পরিবারকে যাচাই করা ডাক্তার, নার্স, কেয়ারগিভার, ফিজিওথেরাপিস্ট, হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের সাথে যুক্ত করি।
- তালিকায় আসার আগে যাচাই
- প্রত্যেক ডাক্তার ও নার্সের সনদ এবং রেজিস্ট্রেশন নম্বর আমাদের দল নিজে দেখে তবেই অনুমোদন দেয়। অনুমোদন তুলে নিলে সাথে সাথে তালিকা থেকে সরে যান।
- যে ফি দেখছেন, সেটাই
- ডাক্তারের ফি সরাসরি ডাক্তারকেই যায়। আমরা মাঝখানে বাড়তি টাকা ধরি না।
- আপনার তথ্য আপনার
- ঠিকানা, ফোন নম্বর ও স্বাস্থ্য-সংক্রান্ত কথা আমরা কারো সাথে ভাগ করি না। পরিবারের কেউ কেবল ততটুকুই দেখতে পান, যতটুকু আপনি অনুমতি দেন।
আমরা যা করি না
আমরা চিকিৎসা দিই না। রোগ নির্ণয়, পরামর্শ ও চিকিৎসার দায়িত্ব সংশ্লিষ্ট ডাক্তারের। CareBondBD কোনো চিকিৎসা-পরামর্শ দেয় না, আর এটি জরুরি সেবা নয় — জরুরি অবস্থায় ৯৯৯-এ ফোন করুন বা নিকটস্থ হাসপাতালে যান।
আমরা এখন কোথায়
CareBondBD এখন শুরুর পর্যায়ে। আমরা তাড়াহুড়ো করে তালিকা ভারী করছি না — একজন একজন করে প্রোভাইডার যাচাই করে যুক্ত করছি। আপনার এলাকায় এখনো কাউকে না পেলে কিছুদিন পর আবার দেখুন, অথবা আমাদের জানান।
- যাত্রা শুরু
- 15 অক্টোবর, 2026
- পরিচালিত হয়
- ঢাকা, বাংলাদেশ
যিনি শুরু করেছেন
আরিফুল ইসলাম সৈকত
আমি এটা বানাচ্ছি মূলত যাঁরা বিদেশে থাকেন তাঁদের জন্য — তাঁরা বিদেশে বসেই পরিবারের জন্য স্বাস্থ্য-সংক্রান্ত যেকোনো সেবা নিতে পারবেন। ভাবনাটা হঠাৎ করেই মাথায় এলো: বাংলাদেশে এমন সেবা কেউ দেয় না। আমি যদি তাঁদের আস্থা রেখে, তাঁদের হয়ে পরিবারের জন্য সেবাটা দিতে পারি — তাঁরা নিশ্চিন্ত থাকতে পারবেন। সেই ভাবনা থেকেই।
যোগাযোগ
প্রশ্ন, অভিযোগ বা পরামর্শ — আমাদের লিখুন।
যোগাযোগ করুন