পরিবারের স্বাস্থ্যের খেয়াল রাখুন, যেখানেই থাকুন
অন্য শহরে বা প্রবাসে থেকেও বাবা-মায়ের জন্য ডাক্তার ও হোম নার্স বুক করুন। তাঁদের অনুমতি নিয়ে প্রেসক্রিপশন, রিপোর্ট আর নার্সের প্রতিবেদন দেখুন।
- সনদ যাচাই করা প্রোফাইল
- কোনো বাড়তি চার্জ নেই
- তথ্য কারো সাথে ভাগ করা হয় না
কী খুঁজছেন?
- পরিবারকে যোগ করুনঅ্যাকাউন্ট থাকলে আমন্ত্রণ, না থাকলে আপনিই প্রোফাইল খুলুন
- তাঁর হয়ে বুক করুনডাক্তারের সিরিয়াল বা বাড়িতে নার্স
- অনুমতি অনুযায়ী দেখুনপ্রেসক্রিপশন, রিপোর্ট, নার্সের প্রতিবেদন
শীঘ্রই আসছে
- ল্যাব টেস্ট বুকিং (LabPay)শীঘ্রইহাসপাতাল বা ডায়াগনস্টিকের টেস্ট বেছে আগেই টাকা দিন, কাউন্টারে রসিদ দেখিয়ে নমুনা দিন।কাজ চলছে।
- ফার্মেসিশীঘ্রইকাছের ফার্মেসি খোঁজা, প্রেসক্রিপশন দেখিয়ে ওষুধ অর্ডার।ওষুধ বিক্রির আইনি যাচাইয়ের পরে চালু হবে।
- পোষা প্রাণীর চিকিৎসাশীঘ্রইভেটেরিনারি ডাক্তার ও পোষা প্রাণীর আলাদা প্রোফাইল।
আমরা যেভাবে কাজ করি
যে ফি দেখছেন, সেটাই দেবেন
CareBondBD কোনো বাড়তি চার্জ নেয় না। ডাক্তারের ফি সরাসরি ডাক্তারকেই যায় — আমরা মাঝখানে টাকা ধরি না।
যাচাই ছাড়া কেউ তালিকায় আসেন না
প্রত্যেক ডাক্তার ও নার্সের সনদ ও রেজিস্ট্রেশন নম্বর দেখে তবেই অনুমোদন দেওয়া হয়। অনুমোদন তুলে নিলে সাথে সাথে তালিকা থেকে সরে যান।
আপনার তথ্য আপনার
আপনার ঠিকানা, ফোন নম্বর ও স্বাস্থ্য-সংক্রান্ত কথা আমরা কারো সাথে ভাগ করি না। ডাক্তার আপনার নম্বর দেখতে পান শুধু অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত করার পর।
আমরা চিকিৎসা দিই না
CareBondBD একটি সংযোগের মাধ্যম। রোগ নির্ণয়, পরামর্শ ও চিকিৎসার দায়িত্ব সংশ্লিষ্ট ডাক্তারের। আমরা কোনো চিকিৎসা-পরামর্শ দিই না।
আপনি কি চিকিৎসাসেবা দেন?
ডাক্তার, নার্স, কেয়ারগিভার বা ফিজিওথেরাপিস্ট হিসেবে নিবন্ধন করুন। সনদ যাচাইয়ের পর আপনার প্রোফাইল রোগীদের কাছে পৌঁছাবে।
